তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা উপজেলার হরিহরনগর পাকুড়িয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে হরিহরনগর দক্ষিণপাড়াবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মাইনুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হাসিবুর রহমান হাসিব সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণালকান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, খেশরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী গফ্ফার, ব্যবসায়ী আবুল হাসান লাল্টু, সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন এবং ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আবুল কালাম আজাদ বাবলু প্রমুখ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আটটি নৌকার মধ্যে খেশরা ইউনিয়নের কুলপোতার নৌকাটি প্রথম ও সোনাবাঁধালের নৌকা দ্বিতীয় স্থান অর্জন করে।