যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মঞ্চ নাটক দেখতে সপরিবারে বেইলি রোডে প্রধানমন্ত্রী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল,২০২৬, ০৯:২২ পিএম
আপডেট : শনিবার, ১১ এপ্রিল,২০২৬, ০৯:৫৭ পিএম
মঞ্চ নাটক দেখতে সপরিবারে বেইলি রোডে প্রধানমন্ত্রী

রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সপরিবারে নাটকটি উপভোগ করেছেন। নাটক চলাকালে পাশের দর্শকরাও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি।

জানা যায়, মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক 'কবি চিতাবাঘ' নাটকটি দেখতে সন্ধ্যে ৭ টায় বেইলী রোডে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সাথে সহধর্মিনী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।

দর্শকরা জানান, প্রধানমন্ত্রী আসার ব্যাপারে তারা কিছু জানতেন না। খুব বেশি সিকিউরিটিও ছিল না। পরবর্তীতে তারা বুঝতে পারেন। প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে তাদের সঙ্গে নাটকটি দেখতে এসেছেন।

মেয়েকে নিয়ে দ্বিতীয় তালায় নাটক দেখতে আসা তানহা চৌধুরী জানান জানান, মেয়েকে নিয়ে এসেছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নাটকটি উপভোগ করছেন। অনেক ভালো লেগেছে। প্রথমে বুঝতেই পারিনি।

নাটকটি শেষ হলে প্রধানমন্ত্রী পরিবার নিয়ে মঞ্চে উঠে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)