লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
বিশ্ববরেণ্য চিত্রকর এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন ভারতের প্রখ্যাত প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সৌমিত্র দস্তিদার।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার ও চিত্রশিল্পী অভিজিৎ মজুমদার এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। এ সময় তাদের স্বাগত জানান এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আবু হানিফ।
শেষে তারা এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজও পরিদর্শন করেন।
সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার বলেন, বাংলাদেশে বিশেষ করে নড়াইলে আসতে পেরে আমরা দারুণ খুশি।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের জীবন ও দর্শন নিয়ে আগামীতে প্রামাণ্যচিত্র নির্মাণের স্বপ্ন রয়েছে চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদারের।