বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
জাকজমকপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন করার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঘারপাড়া উপজেলা শাখার নেতা হরিপদ রায়। বক্তব্য রাখেন সংগঠনটির বাঘারপাড়া শাখার সাধারণ সম্পাদক প্রণয় সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নারিকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবলু কুমার সাহা, সংগঠনটির সদস্য ডাক্তার গনেশ মজুমদার, দেবব্রত দে, বিশ্বজিত বিশ্বাস, সুবাস রায়, নব কুমার, বিকাশ বিশ্বাস, কানাই লাল, অরবিন্দ সরকার, অসিত বিশ্বাস, পলাশ ঘোষ, সঞ্জয় বাবু, অমরেশ বিশ্বাস, বিপুল বিশ্বাস, মৃণালকান্তি বিশ্বাস, অমল বিশ্বাস, সিদ্ধেশ্বর ঘোষ, দুলাল মাস্টার, বিনয় মাস্টার, প্রভাত বিশ্বাস প্রমুখ।
সভায় আগামি জন্মাষ্টমী পালনে করনীয়, উপজেলার বিভিন্ন স্থানে সনাতনিদের সমস্যা সমাধান ও আসন্ন দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আলোচনা করা হয়।
এছাড়াও যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতনের সহধর্মিণী রিতা দাসের রোগমুক্তি কামনায় প্রার্থনা করা হয়।