যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৯ পিএম
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ১০:২৯ পিএম
বাঘারপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

যথাযোগ্য মর্যাদায় যশোরের বাঘারপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন হয়েছে। উদযাপন পরিষদ ও উপজেলা পূজা ফ্রন্টের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।

বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম।

আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা হরিপদ রায়।  উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) সন্তোষ কুমার অধিকারী, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি প্রণয় সরকার, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজকুমার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাসুদ আলম টিপু, রবিন অধিকারী, বীথিকা বিশ্বাস, উদযাপন কমিটির সভাপতি বিকাশ বিশ্বাস, অমরেশ বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।



ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)