লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়ায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা।
ছবি:
নড়াইলের লোহাগড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি লোহাগড়া নিতাই-গৌর জিউর মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নিতাই-গৌর জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীপক সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র রায়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিতাই-গৌর সুন্দর জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. প্রবীর কুমার দে শ্যাম, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শংকর অধিকারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, প্রবাস চন্দ্র সরকার, মানব বিশ্বাস, অলোক বিশ্বাস, কালু পোদ্দার, বিকাশ কর্মকার, বিপ্লব বিশ্বাস, বিপুল সাহা, অমল কর্মকার, বিষ্ণু কর্মকার, চিন্ময় রায়, সজল রায় ও সুব্রত বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি শান্তি, সম্প্রীতি ও মানবতার প্রতীক। এই উৎসবের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়।
আলোচনা সভা ও শোভাযাত্রা শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।