মাগুরা প্রতিনিধি
জুয়াবিরোধী বিশেষ অভিযানে মহম্মদপুর উপজেলা থেকে মাগুরা জেলা পুলিশ দুইজনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) মহম্মদপুর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ এম. শামীম আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন, মহম্মদপুর উপজেলার কলমধরী গ্রামের ফিরোজ মোল্যা (৩২) এবং জাঙ্গালিয়া গ্রামের আইয়ুব মুসল্লী (৩০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।