যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে আন্তঃবিভাগীয় ডাকাতদলের সর্দারসহ তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৮:৫০ পিএম
ঝিনাইদহে আন্তঃবিভাগীয় ডাকাতদলের সর্দারসহ তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর-কোটচাঁদপুর সড়কে গাছ ফেলে ডাকাতি এবং গ্রামীণ ব্যাংকের এক শাখা ব্যবস্থাপককে কুপিয়ে আহত করার ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া মোবাইলফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ডাকাত দলের সর্দার আলতাফ ওরফে আলতাফ ডাকাত, দলের সদস্য সুরত আলী ওরফে সুরত ডাকাত এবং ডাকাত দলের স্থানীয় এজেন্ট আরিফুল।

জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সূত্র জানায়, ৯ জুলাই রাতে কোটচাঁদপুর উপজেলার কুশোকুড়ী মাঠ এলাকায় সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের ওপর খেজুরগাছ ফেলে মুখোশধারী একদল ডাকাত মোটরসাইকেল আরোহী ও ট্রাকচালকদের গতিরোধ করে। এসময় তারা পথচারীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন লুট করে। বাধা দিতে গেলে গ্রামীণ ব্যাংকের মুজিবনগর শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর কোটচাঁদপুর থানা পুলিশ ও জেলা পুলিশের সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথভাবে তদন্ত ও অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে কুষ্টিয়ার ভেড়ামারা থানা এলাকায় অভিযান চালিয়ে সুরত আলী ওরফে সুরত ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে লুট হওয়া একটি মোবাইলফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। সুরতের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার আলতাফ ওরফে আলতাফ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের স্থানীয় এজেন্ট হিসেবে অভিযুক্ত আরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে তারা ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া আরিফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

জেলা পুলিশের সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেল জানিয়েছে, এ মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)