যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় চার সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র গুলি উদ্ধার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৭:২১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ১০:০২ পিএম
খুলনায় চার সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র গুলি উদ্ধার

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। নগর বিশেষ শাখার সহকারী কমিশনার ত ম রোকোনুজ্জামান এ তথ্য দিয়েছেন। 

পুলিশ জানায়, কেএমপি গোয়েন্দা বিভাগের একটি টিম বৃহস্পতিবার ভোররাতে নগরীর খালিশপুর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় মোস্তফা কামাল (৪৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

আটক মোস্তফা স্থানীয় বৈকালি বাজারের পেছনে এবি সিদ্দিক লেনের আ. খালেক মৃধার ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, কেএমপি খুলনা সদর থানা পুলিশ বুধবার দিবাগত রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন, মিলন শেখ, মনিরুল ইসলাম ও আসিফ গাজী (২০)। এসময় তাদের হেফাজত থেকে একটি স্টিলের চাপাতি, একটি ছুরি, একটি দেশীয় ধারালো অস্ত্র, একটি নাইলনের দড়ি এবং একটি টেপের রোল উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেফতার ব্যাক্তিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও নন-এফআইআর-এর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে মিলন শেখের বিরুদ্ধে একাধিক মামলা, মনিরুল ইসলামের বিরুদ্ধে একটি নন-এফআইআর এবং আসিফ গাজীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)