যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ নছিমন আটক

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৪:৫০ পিএম
লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ নছিমন আটক

নড়াইলের লোহাগড়ায় সরকারি সার কালোবাজারে পাচারের সময় ৪০ বস্তা সারসহ একটি নছিমন আটক করেছে স্থানীয় জনতা। এ সময় নছিমন চালক সার ও গাড়ি ফেলে পালিয়ে যান।

গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার মাইটকুমড়া এলাকা থেকে এই সারের চালানটি আটক করা হলেও নছিমন চালক আটক হওয়ার পর রোববার (২৬ জুলাই) বিষয়টি জানাজানি হয়।

আটক নছিমন চালক লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামের শামছু শেখের ছেলে আনিচ শেখ।

তিনি জানান, লোহাগড়া পৌরসভার জয়পুর জামরুলতলা এলাকার ‘আরএস এন্টারপ্রাইজ’ এর মালিক শুভাশিষ কুন্ডু তাকে ৪০ বস্তা সার গাড়িতে লোড করে দেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ঘাট পূর্ব পাড়ের সার ব্যবসায়ী শাহাবুদ্দিনের দোকানে এসব সার পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই মাইটকুমড়া এলাকায় স্থানীয়রা গাড়িটি আটকে দেন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নছিমন ও ৪০ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে আসে। পরে এগুলো উপজেলা কৃষি অফিসের হেফাজতে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দের এসব সার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি না করে বেশি লাভের আশায় অন্য জেলায় পাচার করা হচ্ছিল।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে আরএস এন্টারপ্রাইজের মালিক শুভাশিষ কুন্ডু বলেন, ‘আমি এ ঘটনার কিছুই জানি না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

এ বিষয়ে লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, ‘সরকারি সার পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্ত সার ব্যবসায়ী শুভাশিস কুণ্ডুর বিরুদ্ধে ইতিপূর্বেও সার কেলেঙ্কারির একাধিক অভিযোগ রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)