যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় হত্যামামলায় তিনজ‌নের মৃত্যুদণ্ড

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৪:৪৭ পিএম
আপডেট : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৫:০৭ পিএম
খুলনায় হত্যামামলায় তিনজ‌নের মৃত্যুদণ্ড

খুলনার ব‌টিয়াঘাটা উপজেলার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী ‌রেজাউল শেখকে হত্যার দা‌য়ে তিন আসা‌মি‌কে মৃত্যুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। সোমবার খুলনার অতি‌রিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদাল‌তের‌ বিচারক খুরশীদ আলম এ রায় ঘোষণা ক‌রেন। একই মামলায় অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খুরশিদ আলম, সালাম ও খায়রুল। রায় ঘোষণার সময় আসা‌মিরা আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

রা‌য়ের এ খবর নি‌শ্চিত ক‌রে‌ছেন আদাল‌তের বেঞ্চ সহকারী শাহ আলম।

আদালত সূত্র জানান, ২০১৮ সালের ৩১ মার্চ সকাল ৮টার দিকে রেজাউল শেখ উপজেলার ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছাকাছি ঘোরাঘুরি করার সময় ওত পেতে থাকা চার দুর্বৃত্ত বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে।

তিনি মাটিতে পড়ে গেলে তারা একাধিক আঘাত করতে থাকে। রেজাউলের ছোট ভাই বাধা দিতে এলে তাকেও তারা আঘাত করে। রেজাউলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মেজবাহ উদ্দিন ওইদিন সন্ধ্যায় বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। এতে তিনি ঝালবাড়ি এলাকার বাসিন্দা কলম বক্সের ছেলে আব্দুস সালাম এবং সালাম শেখের দুই ছেলে খুরশিদ আলম (৩৫) ও খায়রুল শেখ (২৮) এবং একই এলাকার কালাবাবুর ছেলে এরশাদকে আসামি করেন।

মামলায় উল্লেখ করা হয়, পৈত্রিক সম্পত্তি তথা দোকানঘর উঠানোকে কেন্দ্র করে পূর্ব বিরোধের সূত্র ধরে খুরশীদ আলম শেখ ও খায়রুল শেখ বাঁশের লাঠি ও কাঠের বাতা দিয়ে রেজাউলের মাথার পেছনে ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এসময় রেজাউল মাটিতে পড়ে গেলে আব্দুস সালাম ও এরশাদ শেখ বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। 

২০১৯ সালের ১১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পারিদর্শক গোলাম রসুল উল্লিখিতদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)