যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় যুবককে গুলির পর কুপিয়ে জখম

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৫:০২ পিএম
আপডেট : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৫:৪৮ পিএম
খুলনায় যুবককে গুলির পর কুপিয়ে জখম

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় সশস্ত্র হামলায় আরিফ সিকদার (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসীরা তার ওপর গুলি চালানোর পর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে সেখান থেকে চলে যায়।

সোমবার (২৭ জুলাই) দুপুরে রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আরিফ সিকদার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা আবুল কালাম সিকদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত প্রথমে আরিফকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহত আরিফের ভাই সজীব সিকদার জানান, এভাবে প্রকাশ্যে গুলি ও কোপানোর ঘটনায় আমরা উদ্বিগ্ন। 

লবণচরা থানার ডিউটি অফিসার এসআই তমা এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, হামলার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)