যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৯:১৩ পিএম
আপডেট : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ১০:০৪ পিএম
যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা

এক নারীকে অপহরণ ও আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার তালাকপ্রাপ্ত স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী রোববার রাতে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী যশোর সদর উপজেলার বকচর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।

আসামি নূর আলম হোসেন (৩১) শার্শা উপজেলার বড় নিজামপুর গ্রামের বাসিন্দা ।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৯ সালে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। পরবর্তীতে চিকিৎসাগত পরীক্ষার মাধ্যমে জানতে পারেন নূর আলমের সন্তান জন্মদানের সক্ষমতা নেই। এ কারণে ২০২৬ সালের ১৮ জানুয়ারি বাদী তাকে তালাক দেন। এরপর থেকে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে মোবাইলফোনে ফের বিয়ের জন্য চাপ ও হুমকি দিতেন। গত ২৫ মার্চ পরিবারের কয়েকজনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে যশোর শহরের মুজিব সড়কের মুনসী মেহেরউল্লা মাঠ-সংলগ্ন একটি কাজী অফিসে নিয়ে জোরপূর্বক ফের বিয়ে করেন। দুইদিন পর ২৭ মার্চ ভুক্তভোগী নারী তাকে আবারও তালাক দেন। এরপরও অভিযুক্ত নিয়মিত তাকে প্রাণনাশ ও শারীরিক ক্ষতির হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়।

গত ২৬ জুন রাত ৮টার দিকে যশোর শহরের মণিহার মোড়ে ফল কিনতে গেলে অভিযুক্ত ও অজ্ঞাতনামা ২-৩ জন তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে শার্শার বড় নিজামপুরে অভিযুক্তের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও একাধিকবার ধর্ষণ করা হয়।

এজাহারে আরও বলা হয়, সর্বশেষ গত ২৩ জুলাই রাত আনুমানিক দশটার দিকে অভিযুক্ত তাকে আবারও ধর্ষণ করেন। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে ২৫ জুলাই সকালে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে আনা হলে সুযোগ বুঝে তিনি পালিয়ে যান এবং কোতোয়ালি থানায় মামলা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)