যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০১:২৪ পিএম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৩:৪৫ পিএম
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটকের দাবি

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটকের দাবি করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে যশোর সদর উপজেলার রাজাপুর ও শহরের বারান্দীপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, শনিবার রাত ৮টার দিকে যশোর-মাগুরা সড়কের রাজাপুর জামতলা এলাকায় যশোর থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী ‘সায়রা পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ১৬ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন, যশোর সদর উপজেলার দরাজহাট মধ্যপাড়ার আবুবক্কারের স্ত্রী মঞ্জুরা ওরফে বুড়ি (৬০), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি সদরঘাট এলাকার মৃত হাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৫৩), হান্নান জোয়ারদারের ছেলে সোহেল রানা (২২) এবং সদর উপজেলার এড়েন্দা বাজার কালিদোয়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে শহরের বারান্দীপাড়া ঢাকা রোড বটতলা এলাকার মৃত হাসেম বিশ্বাসের ছেলে আব্দুল গনি (৫৪)।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে পৃথক একটি দল শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বারান্দীপাড়া ঢাকা রোড এলাকার জামিয়া কাসিমিয়া আরাবিয়া মাদরাসার পাশের একটি অটোরিকশা-ইজিবাইক গ্যারেজে অভিযান চালায়। এ সময় তিন কেজি গাঁজাসহ মামুন হোসেন (৪৬) নামের এক ব্যক্তিকে আটকের দাবি করা হয়।

আটক মামুন হোসেন শংকরপুর ইসহাক সড়ক এলাকার বাসিন্দা ও বর্তমানে বারান্দীপাড়া খেজুরবাগান এলাকায় বসবাসকারী মৃত মুরাদ সরদারের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় আরও একটি মামলা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)