যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে প্রতিবন্ধী খুন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৩:৩৭ পিএম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৪:১০ পিএম
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে প্রতিবন্ধী খুন

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় তবিবার হোসেন (৪৫) নামে এক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার স্বজন শাকিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তবিবার হোসেনকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত শাকিল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)