যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে পিটুনিতে হতাহতের ঘটনায় মামলা, আসামি দুই শতাধিক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৪:০২ পিএম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৪:২৫ পিএম
কালীগঞ্জে পিটুনিতে হতাহতের ঘটনায় মামলা, আসামি দুই শতাধিক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে হাবিব নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে বাদুরগাছা এলাকার অজ্ঞাত দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গরু চুরির অভিযোগে প্রথম মামলাটি দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত গৃহস্থ ও বাদুরগাছা গ্রামের বাসিন্দা নিলুফা ইয়াসমিন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

অন্যদিকে, একই ঘটনায় আহত সুমনের ভাই ও যশোর শহরের আরাপপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করেছেন।

মামলা দুটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কালীগঞ্জ থানার বারোবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদকে।

উল্লেখ্য, শুক্রবার ভোরে বাদুরগাছা গ্রামের বিধবা নিলুফা বেগমের বাড়িতে গরু চুরির অভিযোগে স্থানীয়রা হাবিব ও সুমন নামে দু’জনকে আটক করেন। পরে উত্তেজিত জনতার পিটুনিতে হাবিবের মৃত্যু হয় এবং সুমন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাবিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে আহত সুমনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ বলেন, সংঘবদ্ধ পিটুনির ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় পৃথক দুটি মামলায় অজ্ঞাত দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)