মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। রোববার দিবাগত রাতে মেহেরপুর শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
তিনি জানান, পুরনো একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আব্দুল মান্নানকে আদালতে পাঠানো হয়।