যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

কেশবপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৭:৩৭ পিএম
আপডেট : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৮:৫৮ পিএম
কেশবপুরে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকার পদ্মবিলা বিলে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মো. মেশকাতুল ইসলাম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে স্থানীয় জনতার সামনে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণীসহ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে পদ্মবিলা বিলে অভিযান চালানো হয়। এ সময় তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)