যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় মাদক সেবনের দায়ে ১০ দিনের কারাদণ্ড

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৭:৫৩ পিএম
মাগুরায় মাদক সেবনের দায়ে ১০ দিনের কারাদণ্ড

মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় গাঁজা সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্টের দায়ে মো. মিন্টু শেখ (৪৩) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাগুরার মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের মৃত আবদুর রউফ শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)