যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতারণার দায়ে দম্পতির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৭:৫০ পিএম
প্রতারণার দায়ে দম্পতির কারাদণ্ড

যশোরে জমি বিক্রির কথা বলে টাকা আত্মসাতের ঘটনায় স্বামী-স্ত্রীকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন একটি আদালত। সোমবার (২৪ আগস্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল এক রায়ে এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের ফারুক হাসান ও তার স্ত্রী সোহেলী খাতুন।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের আসাদুজ্জামান চান্দুটিয়া মৌজায় ছয় শতক জমির মধ্যে চার শতক জমি কেনার জন্য আসামি সোহেলী খাতুনের সঙ্গে ছয় লাখ টাকায় চুক্তি করেন। চুক্তির পর বিভিন্ন সময়ে আসাদুজ্জামানের কাছ থেকে মোট ৬ লাখ ৫১ হাজার টাকা গ্রহণ করেন আসামি সোহেলী খাতুন। এ সময় জমির বায়নাপত্র ও অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন সোহেলী ও তার স্বামী। পরে আসাদুজ্জামান জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললে আসামিরা সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে ২০২৪ সালের ২৭ মার্চ সোহেলী খাতুন ওই জমি তার স্বামী ফারুক হাসানের নামে হেবা দলিল করে দেন। বিষয়টি স্থানীয়ভাবে সালিশে আসামিরা টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করলেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করেননি। পরে টাকা ফেরত চাইলে আসাদুজ্জামানকে গালিগালাজ করে টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে ২০২৪ সালের ১৫ জুলাই ওই দুজনকে আসামি করে প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন।

এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ফারুক হাসান ও তার স্ত্রী সোহেলী খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে ৪১৮ ও ৪২০ ধারায় তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ে সাজা একই সাথে চলবে বলে উল্লেখ করা হয়েছে। সাজাপ্রাপ্ত দুইজনই পলাতক রয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)