যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় এক বাড়িতে তিন বিদেশি পিস্তল গুলি দেশি অস্ত্র, আটক ৩

খুলনা অফিস

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০৯:০১ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০২:৪৭ পিএম
খুলনায় এক বাড়িতে তিন বিদেশি পিস্তল গুলি দেশি অস্ত্র, আটক ৩

খুলনা নগরীর দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল, গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর মহিউদ্দিন সড়কে কেএম ইমতিয়াজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন, খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কেএম আবিদ হাসান।

খুলনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকার দারোগাপাড়ায় কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার ভাড়াটিয়া কুব্বাতের ঘরে অভিযান চালানো হয়। প্রথমে ডাইনিং রুমের একটি চেয়ারের ওপর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি পাওয়া যায়।

পরে সন্ধ্যার দিকে ঘর থেকে দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ এই অস্ত্রের সন্ধান পায়। পরে বিকেলে স্থানীয়দের সহায়তায় ওই বাড়ির দোতলায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)