স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ইয়াবাসহ আব্দুল গফফার মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে। তিনি সদর উপজেলার ঘরুলিয়া গ্রামের মৃত আবুল হাশেম মোল্লার ছেলে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবলা দাস জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘরুলিয়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল গফফার মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে।