কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন ও বাজেট শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় মানবকল্যাণ ইউনিটের হলরুমে সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় মূল বিষয়ের ওপর আলোচনা করেন সিএনআরএসের দাকোপ-কয়রা সাইট অফিসার মো. নুরুজ্জামান।
এতে আরও বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মণ্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, স্বাস্থ্যকর্মী এ বি ছিদ্দিক, ইউপি সদস্য এস এম শফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, আবুল কালাম শেখ, আবু হুরাইরা খোকন, শেখ সোহরাব হোসেন, মিজানুর রহমান কোহিনূর, সরদার নাজমুছ সাদাত, হরেন্দ্রনাথ সরকার, শাহানারা জামাল, মুর্শিদা খাতুন ও সেলিনা আক্তার লাইলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক মোস্তাফিজুর রহমান, সানা মুনছুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, বিএম আ. রাজ্জাক, মিজানুর রহমান লিটন, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামান মনি ও বাসন্তী মুণ্ডা এবং সিএনআরএসের মো. তুহিনসহ ইউনিয়ন পরিষদের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।