যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রামপালে হেরোইনসহ নারী গ্রেপ্তারের দাবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ১০:৪০ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০২:৫০ পিএম
রামপালে হেরোইনসহ নারী গ্রেপ্তারের দাবি

বাগেরহাটের রামপালে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ দশমিক ৪৩ গ্রাম হেরোইনসহ মোছা. হাফিজা খাতুন (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তারের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানের সময় তার স্বামী বিল্লাল হোসেন মোড়ল (৪০) পালিয়ে যান বলে জানানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রামপাল থানাধীন মানিকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হাফিজা খাতুন রামপাল উপজেলার মানিকনগর এলাকার বিল্লাল হোসেন মোড়লের স্ত্রী। পলাতক বিল্লাল হোসেন মোড়ল একই এলাকার শহীদ মোড়লের ছেলে।

অভিযানের নেতৃত্বদানকারী বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাফিজা খাতুনের জিম্মায় থাকা ১০ দশমিক ৪৩ গ্রাম হেরোইন ও একটি সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)