যশোর, বাংলাদেশ || শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরীসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৮:২৭ পিএম
সুন্দরীসহ গ্রেপ্তার ৩

যশোর জেলা মহিলালীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী বেগম সুন্দরীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) তাদের পৃথক তিনটি নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসেন রাজু জানান, গত ২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের নিউমার্কেট থেকে পালবাড়ি মোড় সড়ক এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি ফেরদৌসী বেগম সুন্দরী। তিনি শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং জেলা মহিলালীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানার অপর উপপরিদর্শক (এসআই) অমিত কুমার ঘোষ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপশহর বি-ব্লক বাজার এলাকা থেকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও সাবেক ইউপি সদস্য সেলিম ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি উপশহর সি-ব্লকের মৃত শাহাদাত হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরতলীর রাজারহাট পিকনিক কর্নার এলাকায় নাশকতার উদ্দেশ্যে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই মামলায় তদন্তে সেলিম ইকবালের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার কচুয়া গ্রাম থেকে আওয়ামী লীগ কর্মী রবিউল ইসলাম খানকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে।

তিনি ওই গ্রামের মৃত নওশের আলী খানের ছেলে।

পুলিশ জানায়, গত ৬ জুন রাতে সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনায় থানায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি রবিউল ইসলাম।

গ্রেপ্তার তিন আসামিকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে পুলিশ জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)