যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে সরকারি সার নিয়ে অনিয়ম, পাঁচ লাখ টাকা জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০১:৩৫ পিএম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৫:১২ পিএম
অভয়নগরে সরকারি সার নিয়ে অনিয়ম, পাঁচ লাখ টাকা জরিমানা

যশোরের অভয়নগরে অনুমতি ছাড়া সরকারি ইউরিয়া সার পরিবহন, বিক্রি, পাচার বা অন্যত্র গোপন মজুদের অভিযোগে আব্দুল মজিদ (৩৩) নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী এ জরিমানা করেন।

মামলার প্রসিকিউশন কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে ভৈরব নদীর তীরবর্তী শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিসিআইসির সঙ্গে চুক্তিবদ্ধ সরকারি ইউরিয়া সার পরিবহনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স টোটাল শিপিং এজেন্সির দুটি স্তূপে ৪২০ দশমিক ২ মেট্রিক টন সার পাওয়া যায়নি।

সার না থাকার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের খুলনা শাখার ইনচার্জ আব্দুল মজিদ ভ্রাম্যমাণ আদালতের কাছে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স, নিবন্ধন, আদালতের আদেশ বা অনুমতি ছাড়া সার পরিবহন, বিক্রি, পাচার বা অন্যত্র গোপন মজুদের অভিযোগে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী বলেন, ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮)-এর ৮(১) ধারায় অভিযোগ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর বিধান অনুযায়ী এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)