যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএল কলেজ গেটের সামনে যুবককে গুলি

খুলনা অফিস

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০২:২৭ পিএম
আপডেট : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৫:৪২ পিএম
বিএল কলেজ গেটের সামনে যুবককে গুলি

Subornovumi সংগৃহীত— ছবি:

খুলনায় আবারও গুলির ঘটনা ঘটেছে। নগরীর দৌলতপুর থানার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় মহিদুল ইসলাম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৬ অক্টোবর) ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে। তার পেটের ডান পাশে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে। তিনি খুলনা নগরীর উত্তর কাশিপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহিদুল একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন। বুধবার ভোরে তিনি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান। কিছুক্ষণ পর আট থেকে দশ যুবক তাকে ঘিরে ধরে গুলি করে পালিয়ে যায়। এতে তার পেটে গুলি বিদ্ধ হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

দৌলতপুর থানার এসআই মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

মহিদুলের ভাই শহিদুল জানান, তার ছোট ভাই বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। তবে হামলার কারণ বা হামলাকারীদের বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি।

স্থানীয়দের ভাষ্য, একই এলাকায় এর আগেও গুলির ঘটনা ঘটেছে। প্রায় দুই মাস আগে ফজরের নামাজের সময় একটি মসজিদের ভেতরে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে। এবারও একই এলাকার অদূরে ভোরে গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)