যশোর, বাংলাদেশ || শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটকের দাবি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৭:০২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৯:৩৫ পিএম
লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটকের দাবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী মোল্যা (২৫) নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটকের দাবি করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার রাতে উপজেলার কোটাকোল লঞ্চঘাট এলাকার বাইতুল ফালাহ দাখিল মাদরাসার সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তৈয়ব আলী কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত বালা মোল্যার ছেলে। পেশায় তিনি একজন ট্রলারচালক। তার কাছ থেকে উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য সাত লাখ টাকা।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার এ খবর দিয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নদীপথ ব্যবহার করে তৈয়ব আলী ও তার আপন চাচাতো ভাই পলাতক আসামি আকরাম মোল্যা (৪৬) দীর্ঘদিন ধরে লোহাগড়ার বড়দিয়া, তেলকাড়া, মহাজন ঘাট ও কোটাকোল ঘাটসহ পার্শ্ববর্তী এলাকায় মাদক সরবরাহ ও বেচাকেনা করে আসছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তৈয়বের কাছ থেকে গাঁজা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে তৈয়ব ও আকরামের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে আটক তৈয়বকে থানায় সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি আকরাম মোল্যাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)