যশোর, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ‘গাঁজাসহ’ দুই যুবক আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০৭:৪৭ পিএম
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০৮:৫২ পিএম
পাইকগাছায় ‘গাঁজাসহ’ দুই যুবক আটক

খুলনার পাইকগাছায় গাঁজাসহ দুই যুবককে আটকের দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ২টার দিকে পাইকগাছা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাতিখালী মন্দিরসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মোমরেজ আলীর ছেলে নাজমুল (২৬) ও শাহাজাহান গাজীর ছেলে শাহআলম (২৬)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, ‘মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।’

মাদকবিরোধী কার্যক্রমে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)