যশোর, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনা অফিস

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৮:৫৩ পিএম
আপডেট : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৯:৫৬ পিএম
খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনা মহানগরীর আলকাতরা মিল এলাকার তিন নম্বর কাশেম সড়কে জনি (৩২) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ এবং স্থানীয়রা জানান, জনি ৩ নম্বর কাশেম সড়কের ইদ্রিস সাহেবের বাড়ির সামনে অবস্থান করছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে একটি মোটরসাইকেলে দুই যুবক ঘটনাস্থলে এসে জনিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। একটি গুলি তার নিতম্বে বিদ্ধ হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

গুলিবিদ্ধ জনি ২ নম্বর কাশেম সড়কের আব্দুল হামিদের ছেলে।

থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

তবে, কারা কেন এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তাৎক্ষণিক জানাতে পারেনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)