যশোর, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌনপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৮:৩৫ পিএম
আপডেট : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৯:৫৫ পিএম
চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌনপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

আশাশুনিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আটক রবিউল ইসলাম একই এলাকার বাসিন্দা, পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী গুনাকরকাটি গ্রামের কালাম সরদারের স্ত্রী হামদা খাতুন জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলের পেছনে চাতালে কাজ করছিলেন। তিনি দেখেন, অভিযুক্ত রবিউল ইসলাম চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় বাইরে রেখে তড়িঘড়ি দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। তখন তিনি দ্রুত অচেতন ওই শিশুকে উদ্ধার করে মাথায় পানি দিয়ে সুস্থ করেন।

পরে শিশুটির কাছে ঘটনার বর্ণনা শুনে তাকে বাড়িতে পৌঁছে দেন এবং শিশুটির পরিবারের কাছে ঘটনা খুলে বলেন।

বিষয়টি জানাজানি হলে, স্থানীয়রা অভিযুক্ত রবিউল ইসলামকে আটকে করে। পরে আশাশুনি থানা পুলিশের এসআই আনজির হোসেন ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা-মাসহ স্থানীয়রা ধর্ষণের অভিযোগে আটক রবিউল ইসলামের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।

আশাশুনি থানার ওসি শাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)