যশোর, বাংলাদেশ || শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় বি কোম্পানির সদস্য ‘অস্ত্র গুলিসহ’ গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০৬:৪৪ পিএম
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০৮:৪১ পিএম
খুলনায় বি কোম্পানির সদস্য ‘অস্ত্র গুলিসহ’ গ্রেপ্তার

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযানে রাজু মোড়ল (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।

শুক্রবার ভোরে রূপসা উপজেলার রামনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেপ্তার রাজু মোড়ল ঐ গ্রামের ইমান আলী মোড়লের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রেফতার রাজু মোড়ল খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর 'বি কোম্পানির' সদস্য। তার বিরুদ্ধে মামুন মীর নামে এক যুবককে হত্যার অভিযোগ রয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত বৃহস্পতিবার রাতে বাড়িতে আসেন। ওই সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, গ্রেপ্তার রাজু মামুন মীর হত্যা মামলার সন্দেহভাজন আসামি। আমরা তাকে বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার রাজু মোড়ল খুলনার শীর্ষ সন্ত্রাসী বাহিনী গ্রেনেড বাবুর 'বি কোম্পানির' অন্যতম সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ সুপার উল্লেখ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)