যশোর, বাংলাদেশ || শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় ‘ইয়াবা-টাকাসহ’ আটক ১, ল্যাপটপ টাকা গোনার মেশিন উদ্ধার

মাগুরা ও ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০৭:০৭ পিএম
মাগুরায় ‘ইয়াবা-টাকাসহ’ আটক ১, ল্যাপটপ টাকা গোনার মেশিন উদ্ধার

মাগুরা পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধারের দাবি করেছে এসআরবি-৬ (ঝিনাইদহ ক্যাম্প)। এ সময় রাশেদ শেখ (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি (সাবেক র‌্যাব) কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক মুর্শেদ।

তিনি জানান, বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে কলেজপাড়ার ‘স্বপ্নবিলাস’ ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।

তিনি বলেন, এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহৃত চারটি ল্যাপটপ, টাকা গণনার একটি ইলেকট্রনিক মেশিন, ভুয়া পরিচয়ের জন্য প্রেস বুম মাইক্রোফোন এবং ভয় দেখানোর উদ্দেশ্যে রাখা খেলনা পিস্তলসদৃশ একটি গ্যাস লাইটার জব্দ করা হয়েছে।

এসআরবি-৬ আরও জানায়, এই মাদক কারবারি চক্রের মূল হোতা দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন (৩৫)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রামের মৃত দয়ালচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনিও ওই কক্ষেই অবস্থান করতেন। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি কৌশলে পালিয়ে যান।

কোম্পানি কমান্ডার জানান, এই ঘটনায় মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার রাশেদ শেখকে উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)