যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৭:৩৪ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৭:৪৫ পিএম
চৌগাছায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

মাদক (ফেনসিডিল) মামলায় চৌগাছার আশিকুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের আদালত।

বুধবার (১৪ অক্টোবর) বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আশিকুর রহমান চৌগাছার বকসিপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৬ জুলাই চৌগাছা থানার তৎকালীন এসআই বজলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ চৌগাছার চাঁদপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় এলাহী বক্সের বাড়ির সামনে থেকে মোটরসাইকেল থামিয়ে আশিকুরকে আটক ও তার কাছ থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আশিকুরের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা হয়।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আশিকুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আশিকুর রহমান কারাগারে আটক আছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)