যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

একদিনের সংক্ষিপ্ত আদালতে তিনজনের সাজা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৬:৫৯ পিএম
একদিনের সংক্ষিপ্ত আদালতে তিনজনের সাজা

মাদকদ্রব্য রাখা ও সেবনের অপরাধে তিন যুবকের একমাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল বৃহস্পতিবার ওই সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার সাহাপুর পশ্চিমপাড়ার নুর ইসলামের ছেলে জহিরুল ইসলাম মারুফ (৩৪), আলী আহমেদের ছেলে সজল ইসলাম (২৫) এবং শহরের ষষ্টিতলাপাড়া বসন্ত কুমার রোডের শ্যামল মন্ডলের ছেলে অপু মন্ডল (২৩)।

আদালত সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই রকি মণ্ডল বৃহস্পতিবার দুপুরে শহরের রেলস্টেশন বাজারপাড়া থেকে তাদের আটক করে। এদের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হলে বিচারক প্রত্যেকে একমাসের করে সশ্রম করাদণ্ড, তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)