স্টাফ রিপোর্টার
, যশোর
আটক রফিকুল ইসলাম রহমত—
ছবি:
যশোর শহরের লালদীঘির পাড় এলাকায় যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম রহমত নামে একজনকে আটক করা হয়েছে। তিনি শহর যুবলীগের নির্বাহী সদস্য হিসেবে পরিচিত।
রফিকুল ইসলাম রহমত যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া বিবি রোডের পুলিশ লাইন টালিখোলা এলাকার মাওলানা আব্দুল কাদেরের ছেলে।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে জানান, রহমত যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এলাকায় তিনি টাক মিলনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে অতীতে মাদক ও অস্ত্রসংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
রোববার দিবাগত রাতে উপশহর এলাকা থেকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে সরকারবিরোধী নানা স্লোগান দিয়ে একটি মিছিল হয়। মিছিলে মুখে মাস্ক পরে এবং বোরকা পরিহিত অবস্থায় নারী-পুরুষ মিলিয়ে কয়েকজন অংশ নেন।
মিছিলটি শহরের লালদীঘির পাড় ও মাইকপট্টি হয়ে যুবলীগ নেতা হাজি সুমনের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।