যশোর, বাংলাদেশ || সোমবার, ২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিজিবির অভিযানে মেহেরপুর সীমান্তে মাদক উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৭:৪০ পিএম
আপডেট : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৮:০৪ পিএম
বিজিবির অভিযানে মেহেরপুর সীমান্তে মাদক উদ্ধার

Subornovumi ছবি: রূপক ছবি

মেহেরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজা, ৭৫ বোতল ফেনসিডিল (ফেয়ারডিল) সিরাপ ও ৫৬ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৭ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। এর মধ্যে ধলা বিওপির একটি টহল দল ধলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে; যার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা।

অন্যদিকে, কাজিপুর বিওপির অধীন মথুরাপুর রিফুজি পাড়া মাঠে অপর একটি অভিযানে ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও ৫৬ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা এই চালানের আনুমানিক মূল্য এক লাখ ১৪ হাজার টাকা। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)