যশোর, বাংলাদেশ || সোমবার, ২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, ৫৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১৬

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৮:৫৩ পিএম
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, ৫৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১৬

যশোর শহরের লালদীঘিরপাড়ের মাইকপট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ।

মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ নভেম্বর ভোর ৫টা ২০ মিনিটে দড়াটানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী লালদীঘিরপাড়ের মাইকপট্টি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছেন।

এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

এজাহারে অভিযোগ করা হয়েছে, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা এ কর্মসূচি পালন করেন।

মামলায় যশোর শহরের বিভিন্ন এলাকার যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গসংগঠনের নেতাদের আসামি করা হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা শেখ শহীদ, ইমরান হোসেন খান বাদল, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন শাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি সরোয়ার হোসেন সারু, সহসভাপতি জাহাঙ্গীর মহুরি ও আবু তাহের, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুর রহমান শাকিল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন অভি, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রেজওয়ান আলী এবং মণিরামপুরের ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান শিবলী।

এ ছাড়া মামলার এজাহারে আরও যাদের নাম রয়েছে, তারা হলেন মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, তানভীর, রফিকুল ইসলাম রহমত, সানু, রনি, জাফর, রসুল, পারভেজ, আবির, সাজ্জাদুল ইসলাম রকি ওরফে সোহাগ, সোহাগ হোসেন, মহিদুল বিশ্বাস, আব্দার রহমান, শহিদুল গাজী, পঙ্খি, মামুন, বিপ্লব বকশি, পিকুল, নিশান, জাহিদ হাসান টুটুল, অন্তর দে শুভ, জিয়াউর রহমান জিয়া, আলাউদ্দিন, আসাদুজ্জামান, ইনামুল, ইসমাইল হোসেন, রিমন, রোমান, সাইফুজ্জামান উচ্ছ্বাস, বাবলাতলার তারেক আজিজ, আল আমিন, রাব্বি, ঝুমঝুমপুরের নুর আলম, শানু, কামরুজ্জামান, মকবুল হোসেন, শেখ শাহাজাদা সেলিম হৃদয়, জাহিদ হাসান সানি প্রমুখ।

মামলায় শেখ শহীদ, ইমরান হোসেন বাদল, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, তানভীর, রফিকুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম রকি, সোহাগ, তারেক আজিজ, নুর আলম, শানু, কামরুজ্জামান, মকবুল হোসেন, হৃদয়, সুমন শেখ ও সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরা খুব ভোরে মিছিলটি করেছেন।

বিষয়টি আমলে নিয়ে পুলিশ মামলা করেছে। ওই মামলায় ১৬ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নাশকতার অভিযোগে যশোরের নয়টি থানায় পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মোট ৪১ জনকে আটক করেছে।

এর মধ্যে কোতোয়ালি থানায় আটক ১৭ জনের সাতজন সরাসরি মিছিলে অংশ নিয়েছিলেন।

এ ছাড়া চৌগাছা থানায় দুজন, মণিরামপুরে তিনজন, শার্শায় দুজন, অভয়নগরে চারজন, কেশবপুরে তিনজন, বাঘারপাড়ায় চারজন, বেনাপোল পোর্ট থানায় চারজন এবং ঝিকরগাছায় দুজনকে আটক করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)