যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর জেনারেল হাসপাতালে

হাসপাতালে চেইন ছিনতাইচেষ্টার অভিযোগে নারী আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৩:১৫ পিএম
হাসপাতালে চেইন ছিনতাইচেষ্টার অভিযোগে নারী আটক

যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) থেকে এক রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা করার সময় খাইরুন্নেসা (৩৫) নামে এক নারীকে হাতেনাতে আটক করেছে জনতা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

আটক খাইরুন্নেসা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গড় মণ্ডল গ্রামের তবারকের স্ত্রী। আর ভুক্তভোগী হাসিনা বেগম (৪০) যশোর সদর উপজেলার রাজনগর সাড়াতলা গ্রামের মজিবরের স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাসিনা বেগম সকালে হৃদরোগের চিকিৎসার জন্য হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর কক্ষের সামনে লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে খাইরুন্নেসা ওই নারীর গলা থেকে সোনার চেইনটি টান দিয়ে ছিঁড়ে নেন।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে খাইরুন্নেসাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া চেইন এবং নগদ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিকভাবে আটক নারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানা-পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)