যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দিঘলিয়ায় বোমা বিস্ফোরণে জামায়াত নেতা আহত

খুলনা অফিস

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৩:২৪ পিএম
দিঘলিয়ায় বোমা বিস্ফোরণে জামায়াত নেতা আহত

খুলনার দিঘলিয়ায় অভিনব কায়দায় মুড়ির প্যাকেটে রাখা বোমা বিস্ফোরণে এম এম মনিরুল ইসলাম (৬৩) নামে এক জামায়াত নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে ওই নেতার নিজ বসতঘরে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত এম এম মনিরুল ইসলাম দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর পৌনে ৬টার দিকে এম এম মনিরুল ইসলাম ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরেন। এ সময় তিনি নিজ বসতঘরের দরজার সামনে একটি পলিথিনের প্যাকেটে মুড়ি পড়ে থাকতে দেখেন। কেউ ভুল করে এটি ফেলে গেছে ভেবে তিনি প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে মেঝেতে রাখামাত্রই তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)