যশোর, বাংলাদেশ || শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৯:৫৫ এ এম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০২:৪৪ পিএম
সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এস এম আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

এস এম আতাউল হক দোলন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গোমান্তলী গ্রামের বাসিন্দা এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হকের ছেলে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)