যশোর, বাংলাদেশ || শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে ভারতীয় মাদকদ্রব্যসহ কার জব্দ, আটক ১

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ১০:০০ এ এম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০২:৫৩ পিএম
মহেশপুরে ভারতীয় মাদকদ্রব্যসহ কার জব্দ, আটক ১

ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৪৩১ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ একটি প্রাইভেট কার জব্দ করার তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গাড়ির চালক ইমরানকে (২২) আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা এলাকায় তল্লাশিচৌকি বসায় এসআরবি-৬ (সিপিসি-২, ঝিনাইদহ)-এর একটি আভিযানিক দল।

রাত সোয়া ১০টার দিকে সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে এক হাজার ৪৩১ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও একটি ফোন উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ ও চালককে আটক করা হয়।

আটক ইমরান বরগুনার আমতলী উপজেলার কচুপাতরা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

অভিযানকারীরা বলছেন, জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ৭২ হাজার ৪০০ টাকা। তবে প্রাইভেট কারটির মূল্য তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)