যশোর, বাংলাদেশ || শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ডিবির অভিযানে শ্রমিকনেতা মিন্টু গাজী আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০১:৩০ পিএম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৪:৩১ পিএম
যশোরে ডিবির অভিযানে শ্রমিকনেতা মিন্টু গাজী আটক

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের (রেজি. নম্বর-২২৭) যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ওরফে মিন্টু গাজীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন টিম।

বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মিন্টু গাজী যশোর শহরের বকচর হুশতলা বৌবাজার এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে।

এর আগে গাড়ির কাজ করতে রাজি না হওয়ায় শ্রমিক সরদার বাপ্পী রহমানকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মিন্টু গাজীসহ কয়েকজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ২৭ আগস্ট সকালে বকচর হুশতলা এলাকায় বাপ্পী রহমানের ভাড়া বাসায় গিয়ে তাকে লোহার রড দিয়ে পেটানো এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হয়। পরে আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ছাড়া বিভিন্ন সময় মিন্টু গাজীর নানা কর্মকাণ্ড নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর তাকে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদন দেন স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)