যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মানবপাচারের অভিযোগে মহেশপুর সীমান্তে দুই 'দালাল' গ্রেপ্তার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ১২:৪৫ পিএম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০২:১০ পিএম
মানবপাচারের অভিযোগে মহেশপুর সীমান্তে দুই 'দালাল' গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার পিপুলবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন পিপুলবাড়িয়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে মো. সাকিবুল (৩০) এবং একই গ্রামের সফি উদ্দিনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (২৮)।

৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর চারটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন কুসুমপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। কুসুমপুর বিওপির নায়েব সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে নিজ নিজ বাড়ি থেকে সাকিবুল ও রিয়াজ উদ্দিনকে আটক করা হয়।

বিজিবি জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মহেশপুর থানায় মানব পাচার ও পাসপোর্ট আইনে একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, ‘মহেশপুর সীমান্তে মাদক ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)