যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৫:০৭ পিএম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৭:৩০ পিএম
যশোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

যশোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মঈনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল আটটার দিকে শহরের ধোপাখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঈনুর রহমান ধোপাখোলা এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের সদস্য।

পুলিশ জানায়, গত ১ নভেম্বর ভোরে শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০০ থেকে ২২০ জন নেতা-কর্মী জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলার তদন্তে মঈনুর রহমানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

মামলার তদন্ত কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুর উন নবী জানান, গ্রেপ্তার মঈনুর রহমানকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)