যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে নারী খুন, আহত ৩

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০১:১৭ পিএম
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৩:১৫ পিএম
মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে নারী খুন, আহত ৩

মেহেরপুরের মুজিবনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তহুরা খাতুন (৬০) নামে এক নারী খুন হয়েছেন।

এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে হানিফ মহলদারসহ আরো তিনজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তহুরা খাতুন মুজিবনগর উপজেলার মৃত রমজান মহলদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে হানিফ মহলদার ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে সামনের পাকা সড়কে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন বাঁশ, কাঠ ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান।

এ সময় ছেলেকে বাঁচাতে মা তহুরা খাতুন এগিয়ে এলে তিনিও হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে হানিফ মহলদারের মামা শহিদুল মোল্লা ও রহজান মহলদার ঘটনাস্থলে ছুটে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হানিফ মহলদার (৫০), রহজান মহলদার (৪০) ও শহিদুল মোল্লাকে (৬০) উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ইসলাম মহলদার (৫০), শাহিন মহলদার (২৫), জাহিদ মহলদার (২২), ছয়রদ্দীন মহলদার (৪৫), আসান মহলদার (৬০), জানদার মহলদার (৬০) ও আমজাদ মহলদারসহ কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ করেন তারা।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া জানান, খবর পেয়ে মুজিবনগর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)