যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় ৫১ জনের নামে মামলা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০১:৩৫ পিএম
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৩:১৬ পিএম
কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় ৫১ জনের নামে মামলা

Subornovumi সংগৃহীত— ছবি:

নড়াইলের কালিয়ায় উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম হত্যার ঘটনায় মামলা হয়েছে।

মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

হত্যাকাণ্ডের ছয় দিন পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্লা কালিয়া থানায় মামলাটি দায়ের করেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আগে আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

স্থানীয়রা জানায়, গত ১৮ নভেম্বর বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে প্রতিবাদী শোভাযাত্রা বের করেন।

শোভাযাত্রাটি সন্ধ্যা ৭টার দিকে বেন্দারচর গ্রামের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে সেখানে ওত পেতে থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় হামলাকারীরা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলায় পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানসহ কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় খুলনায় নেওয়ার পথে প্রথমে সোহেল রানা এবং কিছুক্ষণ পর শাহিনুর ইসলামের মৃত্যু হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)