যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় প্রকাশ্য দিবালোকে এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে গুলি

খুলনা অফিস

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৪:৫৯ পিএম
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৬:৩১ পিএম
খুলনায় প্রকাশ্য দিবালোকে এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে গুলি

খুলনা নগরের দক্ষিণ টুটপাড়ায় ছয় লাখ টাকা চাঁদার দাবিতে এক এনজিও কর্মকর্তার বাড়িতে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে প্রকাশ্যে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

স্থানীয়রা ও ভুক্তভোগীর পরিবার জানায়, দক্ষিণ টুটপাড়া খ্রিস্টানপাড়ার বাসিন্দা ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা মিলটন বারিকদারের কাছে কয়েক দিন ধরে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।

চাঁদার টাকা না পেয়ে তাকে কয়েক দফা প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এর জেরে বুধবার দুপুর আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন সন্ত্রাসী এসে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী মিলটন বারিকদার বলেন, ‘বেশ কিছুদিন ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রিচার্ড বেঞ্জামিন বিশ্বাস ওরফে বিন্দু, ওবায়দুল, সোহেল, মুকুল, তুষার বালা, নাটা সোহেল, ছোট জাহাঙ্গীর, মেহেদী ও আব্দুল্লাহসহ আরও কয়েকজন আমার কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।

চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছি। এরপরও তারা আমাকে হুমকি দিয়ে আসছিল। সবশেষ আজ দুপুরে আমার বাড়িতে গুলি চালানো হলো। বর্তমানে আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) খুলনা মহানগরের সাতটি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুর কল্পতরু মার্কেটের কাছে দুর্বৃত্তদের গুলিতে চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম নিহত হন।


 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)