যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৫:২১ পিএম
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৬:৩৬ পিএম
সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় নাছিমা খাতুন নামে এক নারীকে পুড়িয়ে হত্যার দায়ে তার স্বামী শওকত আলী ও সতীনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। রায়ে মামলার অপর দুই আসামি শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও শাশুড়ি ছবিরন খাতুনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগরপাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে মাধবকাটির আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শওকত দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নাছিমাকে নির্যাতন করতেন। বাধ্য হয়ে নাছিমা বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিলেও নির্যাতন থামেনি। একপর্যায়ে শওকত কুখরালী কলোনিপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন।

এরপর নাছিমা তার দুই সন্তানকে নিয়ে শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু শওকত প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন। এ বিষয়ে নাছিমা সাতক্ষীরা পৌরসভায় অভিযোগ করলে ২০১২ সালের ৩০ আগস্ট শওকত ও তার দ্বিতীয় স্ত্রীসহ সংশ্লিষ্টদের হাজির হওয়ার নোটিস দেওয়া হয়।

নোটিসের ঠিক আগের দিন ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার ভাই শফিকুল ইসলাম ও মা ছবিরন খাতুন ইটাগাছার ওই ভাড়া বাড়িতে গিয়ে নাছিমাকে মারধর করেন।

একপর্যায়ে তারা নাছিমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদালত সূত্র জানায়, মৃত্যুর আগে নাছিমা খাতুন এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মৃত্যুকালীন জবানবন্দী দিয়েছিলেন। সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দী পর্যালোচনা শেষে আদালত এই রায় দেন।


 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)