খুলনা অফিস
এআই দ্বারা তৈরি সিম্বলিক ছবি
ছবি:
খুলনার রূপসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার ২০০ পিস ইয়াবাসহ শিরোপা আফরিন (২১) নামে একজনকে গ্রেপ্তারের দাবি করেছে এসআরবি-৬।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম নন্দনপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল পশ্চিম নন্দনপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় শিরোপা আফরিনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার ফেরদৌস ওরফে লাদেনের স্ত্রী।
অভিযানকালে উদ্ধার করা ইয়াবাগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
পরে গ্রেপ্তার শিরোপা আফরিনকে উদ্ধার করা ইয়াবাসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-৬ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত রয়েছে।